— · — · — · —
—:—
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

সেনা অভিযানে সাঁথিয়ায় দেশীয় অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের ১ সদস্য গ্রেপ্তার

    পাবনার সাঁথিয়া উপজেলার পার কোরোমজা গ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে এলাকায় সৃষ্টি হচ্ছিল চরম উত্তেজনা ও অস্থিরতা। স্থানীয়দের অভিযোগ, একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করে জনমনে ভীতি ছড়িয়ে আসছিল।

    ৬ এপ্রিল রবিবার বিকেল ৫টার দিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। বিএ-১০১১২ এর অধিনায়ক ক্যাপ্টেন আল-আমিন খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নিজ বাড়ি থেকে মো. লাম (বয়স ১৫) নামের এক কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। সে ওই গ্রামের আব্দুল্লার ছেলে।

    অভিযানে রামদা, ছুরি, চাপাতিসহ মোট ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে আটককৃত কিশোরকে আইনগত প্রক্রিয়ার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    এ বিষয়ে ক্যাপ্টেন আল-আমিন খান বলেন, “অভিযান পরিচালনার সময় আমরা নিশ্চিত হই যে কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি করছিল। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করি এবং অস্ত্রগুলো জব্দ করি। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    বর্তমানে এলাকায় স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

    ফটোকার্ড ডিজাইন

    ✕

    ৭টি ডিজাইন থেকে বেছে নিন