— · — · — · —
—:—
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ফ্যামিলি কার্ড পেতে যে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে

    ফ্যামিলি কার্ড পেতে যে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে

    বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড বিতরণের প্রস্তুতি চলছে। এই কার্ড পাওয়ার জন্য পরিবারগুলোকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যসংগ্রহকারী আপনার বাড়িতে আসার আগেই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রেখে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।  

    ​নিচে ফ্যামিলি কার্ডের জন্য যেসব ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে তা তুলে ধরা হলো:

    • ​নারী প্রধানের এনআইডি: পরিবারের নারী প্রধানের ভোটার আইডি কার্ড (NID)-এর ফোটোকপি।  
    • সচল মোবাইল নম্বর: পরিবারের নারী প্রধানের ভোটার আইডি কার্ড (NID) দিয়ে রেজিস্ট্রেশন করা একটি সচল মোবাইল নম্বর।  
    • আর্থিক অ্যাকাউন্ট: পরিবারের নারী প্রধানের ভোটার আইডি কার্ড (NID) দিয়ে চালু করা নগদ, বিকাশ, রকেট, উপায় অথবা ব্যাংক হিসাব নম্বর।  
    • পরিবারের সব সদস্যের পরিচয়পত্র: পরিবারের সকল সদস্যের ভোটার আইডি কার্ড (NID) অথবা যাদের ভোটার আইডি কার্ড নেই, তাদের জন্ম নিবন্ধন সনদের ফোটোকপি।  
    • ছবি: পরিবারের নারী প্রধানের পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি (সাম্প্রতিক)।  

    ​জরুরি বার্তা: তথ্যসংগ্রহকারী আপনার বাড়িতে আসার আগেই সকল ডকুমেন্টস প্রস্তুত রাখুন এবং আপনার পরিবারের সঠিক তথ্য দিয়ে কার্যক্রমে সহায়তা করুন।

    ফটোকার্ড ডিজাইন

    ✕

    ৭টি ডিজাইন থেকে বেছে নিন