— · — · — · —
—:—
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আমিনপুরের বাস সুপারভাইজারের

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আমিনপুরের বাস সুপারভাইজারের

    আমিনপুর নিউজ ডেস্ক

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে পাবনার আমিনপুর এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন (৫০) নিহত হয়েছেন।

    শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আলমগীর হোসেন আমিনপুর থানার রাজ নারায়ণপুর গ্রামের মরহুম আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আলমগীর হোসেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের বাসটি কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ সড়কের পাশে থামানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উভয় বাসের চালক পালিয়ে গেছেন।

    পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    📰 এই খবরটি দেশ রুপান্তর থেকে সংগৃহীত।

    ফটোকার্ড ডিজাইন

    ✕

    ৭টি ডিজাইন থেকে বেছে নিন