— · — · — · —
—:—
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ইশ্বরদীতে জামাতে নামাজ আদায় করায় ৬ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার

    পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের জন্য ছয়জন স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

    সোমবার (৭ এপ্রিল) বিকেলে রূপপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ উদ্যোগটি নিয়েছে নতুন রূপপুর জামে মসজিদ কর্তৃপক্ষ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহিনুর রহমান মজনু এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আবুল কালাম আজাদ সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।

    আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাবুদ্দিন খান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক এবং পাবনা জামিয়া আশরাফিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি নাজমুল হাসান।

    শুধু শিক্ষার্থীদের বাইসাইকেলই নয়, অনুষ্ঠানে কোরআন শিক্ষায় অগ্রগামী ষাটোর্ধ্ব চারজন মুসল্লিকে সম্মাননা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থীকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়।

    ফটোকার্ড ডিজাইন

    ✕

    ৭টি ডিজাইন থেকে বেছে নিন