নিজস্ব প্রতিবেদক: পাবনার আমিনপুর থানা এলাকার নান্দিয়ারা রেল ক্রসিং থেকে অভিনব কায়দায় ছদ্মবেশ ধরে আলো নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ীদের চোখ ফাঁকি দিতে অভিযানে অংশ নেওয়া তিন উপ-পরিদর্শক (এসআই) বুলবুল, জাকারিয়া এবং ফেরদৌস ইবনে রুহুল আমিন লুঙ্গি পরে সাধারণ শ্রমিকের ছদ্মবেশ ধারণ করেন। নান্দিয়ারা রেল ক্রসিং এলাকায় ছদ্মবেশী পুলিশ সদস্যরা ওত পেতে থাকেন এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী আলো সেখানে পৌঁছামাত্রই তাকে আটক করতে সক্ষম হন। পুলিশের এমন সুকৌশলী অভিযানের প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী।
